Thursday, March 12, 2015

The first sin.

http://daily-bible-bd.blogspot.com/
প্রথম পাপ
এদন বাগান থেকে বের করে দেয়া
কিছু সময় আদম এবং হবা খুব শান্তিতে তাদের সুন্দর এদন বাগানে বাস করছিলেন। এক বন্ধু যেমন আর এক বন্ধুর সাথে কথা বলে তেমনি তারা ঈশ্বরের সাথে কথা বলতেন। ঈশ্বর যা বলতেন তাই তারা করতেন, খারাপ কিছু তারা জানতেন না।
তবু তাদের জানা দরকার ছিল যে, তাদের অবশ্যই সবসময় ঈশ্বরের আদেশ মেনে চলা উচিত। ঈশ্বর আদম এবং হবাকে বলেলন, কেবল একটি গাছের ফল ছাড়া, তোমরা এই বাগানের সকল গাছের ফল খেতে পার। কিন্তু এই গাছের ফল যদি খাও তবে তোমরা মারা যাবে। ঈশ্বরের সৃষ্ট প্রাণীদের মধ্যে সাপও ছিল। শয়তান, সেই দিয়াবল যে আমাদের প্রলোভনে ফেলে সে সাপের রূপ ধরে হবার কাছে গেল, যেন তাকে পাপে ফেলতে পারে।
শয়তান হবাকে বলল, তোমরা মরবে না। ঈশ্বর জানেন যে, যেদিন তোমরা এই ফল খাবে সেদিন তোমরা জ্ঞানী হবে এবং ভাল মন্দ জানতে পারবে।
হবা সাপের কথা শুনলেন। তিনি ফলটার দিকে তাকালেন, ভাবলেন, না জানি কি মজা হবে, আর সেটা খেয়ে কতই না জ্ঞানী হবেন। ঈশ্বরের আদেশকে অবহেলা করে সেই ফল পেড়ে তিনি খেলেন। পরে তিনি আদমকে অর্থাৎ তার স্বামীকেও দিলেন এবং তিনিও খেলেন।
সেইদিন সন্ধ্যায় আদম এবং হবা যখন ঈশ্বরের গলার আওয়াজ শুনলেন তখন তারা আগের মত তার কাছে আসলেন না। তারা ভয়ে ভয়ে লুকাতে চেষ্টা করলেন।
তাদের অবাধ্যতার কারণে ঈশ্বর হবাকে বললেন, তুমি ব্যথায় কাতরাবে এবং কষ্ট পাবে, তোমার স্বামী তোমার উপরে খবরদারি করবে। আদমকে তিনি বললেন, যেহেতু তুমি তোমার স্ত্রীর কথা শুনে অবাধ্য হয়েছ, সেহেতু তুমি মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করবে, কাঁটা ও আগাছার মধ্যে পরিশ্রম করবে। ঈশ্বর সাপকেও অভিশাপ দিলেন।
আদম ও হবা তাদের সুন্দর বাগানে থাকতে পারলেন না। ঈশ্বর তাদের বের করে দিলেন এবং বাগানে ঢোকার পথে স্বর্গদূতদের পাহারায় রাখলেন এবং ঝুলিয়ে রাখলেন জ্বলন্ত তলোয়ার।
আদিপুস্তক ৩।

যেমন একজন মানুষের অবাধ্যতার মধ্যদিয়ে অনেককেই পাপী বলে ধরা হয়েছিল, তেমনি একজন মানুষের বাধ্যতার মধ্য দিয়ে অনেককেই ধার্মিক বলে গ্রহণ করা হবে। (রোমিও ৫:১৯)
Read More

Monday, March 9, 2015

Adam and Eve.

http://daily-bible-bd.blogspot.com/আদম ও হবা
প্রথম পুরুষ মানুষ এরং জীবন্ত সবার মা

সৃষ্টির যষ্ঠ দিনে ঈশ্বরের সৃষ্ট জগত খুব সুন্দর দেখাচ্ছিল। মাঠ ছিল সবুজ আর সবুজে ভরা, চারিদিক ফুলে ফলে সাজানো, বন জঙ্গলসহ সব জায়গায় পশুপাখির কলকাকলী। আহা কি সুন্দর।
কিন্তু পৃথিবীর কোথাও কোন মানুষ ছিল না; ছিল না ঘরবাড়ি, ক্ষেতখামার, শহরবন্দর। গাছতলায় কোন ছেলেমেয়েদের খেলতে দেখা যেত না। পৃথিবী তখন নারী ও পুরুষের আনন্দ উপভোগের জন্য প্রস্তুত ছিল।
ঈশ্বর বললেন, চল আমরা আমাদের মত করে মানুষ তৈরি করি। তার জীবন থাকবে এবং সে পৃথিবীর সবকিছু দেখাশোনা করবে।
এরপর ঈশ্বর পৃথিবী থেকে কিছু মাটি নিলেন তা দিয়ে একজন পুরুষ মানুষ বানালেন। তিনি ফুঁ দিয়ে তাতে প্রান দিলেন; এতে মানুষ জীবন্ত প্রানী হল। ঈশ্বর এই প্রথম পুরুষ মানুষটির নাম রাখলেন আদম।
মানুষের বাসস্থান তৈরি করার জন্য ঈশ্বর এদন দেশে একটা সুন্দর বাগান তৈরি করলেন। সেখানে ছিল মিষ্টি জলের নদী যা এক দিক থেকে আর এক দিকে বয়ে গেছে। আদমকে বলা হল যেন এই বাগানের দেখাশোনা করেন। এরপর ঈশ্বর সব পশুপাখিকে আদমের সামনে নিয়ে আসলেন যেন তিনি তাদের প্রত্যেকটার নাম দেন । আদম দেখলেন প্রত্যেক পশুপাখি থেকে দুটো করে উপস্থিত হয়েছিল।
কিন্তু ‍তিনি লক্ষ্য করলেন যে , এই নিখুত সুন্দর বাগানে তার জন্য উপযুক্ত সঙ্গী ছিল না। ঈশ্বর তখন বললেন পুরুষ মানুষের জন্য একা থাকা ভাল নয়। আমি আদমের সংগে থাকার জন্য এবং তার সাহায্যকারী হবার জন্য আর একজনকে সৃষ্টি করব।
ঈশ্বর আদমকে গভীর ঘুমে আচ্ছন্ন করলেন, তারপর তিনি তার পাজর থেকে একটি হাড় নিলেন। এই হাড় দিয়ে তিনি একটি মেয়ে সৃষ্টি করলেন, আদম তার নাম দিলেন হবা। আদম এবং হবা একে অপরকে ভালবাসতেন। এদন বাগানের মধ্যে তারা খুব সুখে শান্তিতে ছিল, সেখানেই ঈশ্বর তাদের জন্য থাকার ব্যবস্থা করেছিলেন।
আদিপুস্তক ১:২৬; ২



আমি তোমার প্রশংসা করি, কারণ আমি ভীষণ আশ্চর্যভাবে গড়া (গীতসংহিতা ১৩৯:১৪)
Read More

Friday, March 6, 2015

God of Wonders Creation.

ঈশ্বরের আশ্চর্য সৃষ্টি
http://daily-bible-bd.blogspot.com/মহান ঈশ্বরকে দিয়েই পবিত্র বাইবেলের শুরু। তিনি উপরে সুন্দর আকাশমন্ডল, নীচে আমাদের বাচার জন্য পৃথিবী সৃষ্টি করেছেন। একসময় সবকিছু অন্ধকারাচ্ছন্ন ছিল, খুবই অন্ধকার। তখন কোন পশুপাখির রব কিংবা ফুট্ফুটে সুন্দর শিশুদের হাসিমাখা শব্দ শোনা যেত না।
তখন হঠাৎ একটি কন্ঠস্বর শোনা গেল, আলো হোক । অমনি আলো হয়ে গেল। চমৎকার আলো। ঈশ্বর অন্ধকার থেকে আলোকে পৃথক করলেন, আর নাম দিলেন দিন ও রাত। এ হল সর্বপ্রথম দিন।
দ্বিতীয় দিন, ঈশ্বর একটি সুন্দর পৃথিবী তৈরি করতে শুরু করলেন। তিনি বাতাস থেকে জলকে আলদা করলেন। তখন নীল আকাশ দেখা দিল।
তৃতীয় দিন, ঈশ্বর সমস্ত জলকে সমুদ্রে, ঝর্ণায় ও নদীতে একত্র করে শুকানো জমি সৃষ্টি করলেন। তিনি সমতল ভূমি এবং পাহাড়-পর্বতকে ঘাস,ফুল,লতাপাতা ও গাছপালা দিয়ে ভরে দিলেন। গাছে গাছে এবং ঝোপঝাড়ে আম,জাম,কাঁঠাল,কুল,নারিকেল,জলপাই,আপেল,কমলা,কামরাঙা নানা ফল ধরতে শুরু করল।
চতুর্থ দিন, ঈশ্বর আকাশে হলুদ রঙের গোলাকার একটি জিনিস দিলেন। এটি হল সূর্য। সন্ধ্যে বেলায় উজ্জ্বল চাদঁ দেখা দিল, দেখা গেল অনেক তারা মিটমিট করে জ্বলছে।
পঞ্চম দিন, সবজায়গায় নানা শব্দ শোনা গেল। এ দিলে ঈশ্বর কী তৈরি করলেন? তৈরি করলেন আকাশে উড়ে বেড়ানো পাখি, জলে সাতার কাটা মাছ। সেগুলো ছিল নানা আকারে নানা প্রকারে নানা রঙের। তিমি, গোল্ডফিস্, নীলপাখি, রাজহাস, উটপাখি ইত্যাদি হল ঈশ্বরের সৃষ্ট অনেক প্রানীর মধ্যে কয়েকটিমাত্র।
ষষ্ঠ দিন, পশুপাল, বুকে হাটা প্রাণী ছাড়া আরও অনেক প্রাণী দেখা গেল। বাঘ, ভাল্লুক, সিংহ ইত্যাদির পাশাপাশি গরু, ঘোড়া, ভেড়া, কুকুর, বিড়াল এবং খরগোশও ঈশ্বর তৈরি করলেন। ঈশ্বর যে এদিনে সর্বপ্রথম পুরুষ মানুষও তৈরি করলেন, এগুলো ছিল তার জন্য জন্মদিনের আকর্ষণীয় উপহার। তুমি কি জানো সেই প্রথম পুরুষ মানুষের নাম কী? পরের গল্পে তুমি তার সম্পর্কে জানতে পারবে।
সপ্তম দিন, ঈশ্বর বিশ্রাম নিলেন। তিনি সেই দিনের নাম দিলেন পবিত্র দিন, কারন সেই দিন তিনি তার সব ভাল কাজ শেষ করলেন।
আদিপুস্তক ১;২:১-৩


বিশ্বাসের দ্বারাই আমরা বুঝতে পারি যে, ঈশ্বরের মুখের কথাতে এই পৃথিবী সৃষ্ট হয়েছিল। (ইব্রীয় ১১:৩)
Read More